অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ছড়ালো ওমিক্রন ভ্যারিয়েন্ট

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস না থাকা অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার দেশটি এই ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার প্রথম ঘটনার ঘোষণা দিয়েছে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে এই রোগী শনাক্ত হয়েছে।

নাগরিক ছাড়া অন্য কেউ এখন অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন না।
এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আসা ফ্লাইটগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে অস্ট্রেলিয়া।
তারপরও দেশটিতে স্থানীয়ভাবে ভ্যারিয়েন্টটি সংক্রমিত হওয়ার ঘটনা ঘটলো।

নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত রোগীর কোনও ভ্রমণ ইতিহাস নেই কিংবা বিদেশ ভ্রমণের ইতিহাস থাকা কারোর সংশ্লিষ্টতাও নেই।
তবে আরও তদন্ত এবং যোগাযোগ ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.