এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছে পাকিস্তান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে ১৩বারের দেখায় প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে তারা। আর এই অভাবনীয় জয়ের অন্যতম রূপকার ছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের পর অধিনায়ক বিরাট কোহলিকেও সাজঘরে পাঠান শাহিন।
এর মধ্যে রোহিতকে রীতিমতো নাস্তানাবুদই করেছিলেন এ তরুণ বাঁহাতি পেসার।
আর রোহিতকে আউট করার কৌশল পাকিস্তান দলকে বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা।
বিশ্বকাপ খেলতে বাবর আজমরা দেশ ছাড়ার আগেই রমিজ এটি বলেছিলেন।