নিউ জিল্যান্ড সফরে যাবেন তো সাকিব আল হাসান?

গুঞ্জন ছিল, সাকিব আল হাসান নিউ জিল্যান্ড সফরে যাবেন না।
এজন্য ছুটিও চেয়েছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করলেন, অনানুষ্ঠানিকভাবে সফরে না যাওয়ার কথা বলেছেন বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু বিসিবি সভাপতি তাকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলেছেন।
সঙ্গে যোগ করেছেন, ‘কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণতো দিতে হবে। তারপর সিদ্ধান্ত।’

বিসিবি সভাপতির এমন ঘোষণার মিনিট দশেক পরই নিউ জিল্যান্ড সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করা হয়।
সাকিবকে নিয়েই ঘোষণা করা হয় ১৮ সদস্যের দল।
তাই প্রশ্ন উঠছে, সাকিব কি আসলেই নিউ জিল্যান্ড সফরে যাচ্ছেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা অ্যাভেইলেভেল সব ক্রিকেটারকে নিউ জিল্যান্ড সফরে নিয়ে যাচ্ছি। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো অবজেকশন আমরা পাইনি। আমাদের কাছেও এমন কোনো তথ্য আসেনি। এজন্য সেরা ক্রিকেটারদের বাছাই করে আমরা দল সাজিয়েছি।’

ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসেন। অনুমিতভাবেই সাকিব প্রসঙ্গ তার সামনে আসে। এ ছাড়া বিশ্বকাপ ব্যর্থতা নিয়েও মুখ খুলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.