পাকিস্তানের সঙ্গে সিরিজ না খেলতে ‘অনুরোধ’ করা হয় নাজমুল হাসান পাপনকে

বিশ্বকাপটা খারাপ গেছে বাংলাদেশের। বিধ্বস্ত বাংলাদেশ দল ঘরে ফিরেই মুখোমুখি হয়ে পাকিস্তানের। এখানেও সেই ব্যর্থতা। তবে অনেকেই নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে প্রস্তাব করেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজটি এখন না খেলতে।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি এ কথা নিজেই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমাকে যে কতজন, কত মানুষ অনুরোধ করেছে যে এই সিরিজটা কোনোভাবে বাদ দেওয়া যায় না? এখন পাকিস্তানের সঙ্গে খেললে তো শেষ হয়ে যাব। একেবারে জঘন্য অবস্থা হবে।
এটা বাদ দেওয়া যায় না? বিশ্বাস করুন, এটা হলো বাস্তবতা।
মানুষজন ধরেই নিয়েছে আমরা ওদের সাথে দাঁড়াতেই পারব না।’

তিনি বলেন, ‘আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যতগুলো খেলা দেখেছি, এত বাজে খেলা দেখিনি। হারা-জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে, একটা দল জিতবে। কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি।
নিশ্চয়ই কোনো সমস্যা তো আছে। সমস্যাটা জানতে হবে।
তা না হলে সমাধান দিব কীভাবে?’

বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে পাকিস্তানকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের জন্য আতিথেয়তা দেয় বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টির সবগুলো ম্যাচেই হেরে যায় স্বাগতিকরা।
এরপর দুই টেস্টের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের দল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.