ছুটি মঞ্জুর হয়েছে সাকিব আল হাসানের

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচে খেলতে পারেননি আনফিট থাকার কারণে। দ্বিতীয় টেস্টে ফিরেছেন একাদশে।
তবে ম্যাচ চলাকালীন আসন্ন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করার ঘণ্টা খানিক পরেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বরাবর চিঠি দেন এই সফর থেকে ছুটি চেয়ে।

সাকিব নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল তবে চিঠি দেয়ার পর সেটি স্পষ্ট হলো।
১৮ সদস্যের দল থেকে সাকিবকে বাদ দেয়া হয়েছে।

সাকিব ছুটি পেয়েছেন কী না এ নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ছুটি মঞ্জুর হয়েছে।
যে কেউ ছুটি চাইতে পারে। তবে সেটা আগে থেকে জানিয়ে রাখলে ভালো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.