‘অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে’

অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের সব ধরনের সহযোগিতা একান্তভাবে কাম্য।’

এর জবাবে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বলেন, ‘ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট যোগাযোগ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। আশা করি অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে।
এ ব্যাপারে ঢাকায় কানাডিয়ান হাইকমিশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্র নাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.