২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এমন সিদ্ধান্তের সমালোচনা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরুদ্ধে চীন পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন।
তবে এর বেশি কিছু জানাননি তিনি।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ঝাও যুক্তরাষ্ট্রকে খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন।
মিথ্যা ও গুজবের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এ বয়কট করেছে বলেও জানান তিনি।
এর আগে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
দেশটির কূটনীতিকরা ওই অলিম্পিক বয়কট করবেন।
ওই অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশনও পাঠাবে না দেশটি।
তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সে জন্য দেশটির সরকার সব ধরনের সহযোগিতা দেবে।