বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত জাতিসংঘের মহাসচিব

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামী কয়েকদিন তিনি আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।
আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল করেছেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের।
বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.