ফাইজারের ৩ ডোজে নিষ্ক্রিয় হয় ওমিক্রন

ফাইজার-বায়োএনটেকের তিন ডোজ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এক বিবৃতিতে টিকা নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গবেষণাগারে পরীক্ষায় এই সফলতা পাওয়া গেছে।
প্রয়োজন হলে ২০২২ সালের মার্চ মাসে ওমিক্রনভিত্তিক টিকা সরবরাহ করতে পারবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। এতে বলা হয়েছে, তাদের টিকার দুটি ডোজে কম নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু তৃতীয় ডোজের পর অ্যান্টিবডির মাত্রা বাড়ে।

ফাইজার প্রধান আলবার্ট বৌরলা বিবৃতিতে বলেছেন, যত বেশি সম্ভব মানুষকে প্রথম দুটি ডোজ ও বুস্টার ডোজ প্রদান করাই করোনার বিস্তার ঠেকানোর সবচেয়ে ভালো পরিকল্পনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.