ধূমপান’মুক্ত দেশ গড়তে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড।
বলা হচ্ছে, এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না।
বৃহস্পতিবার ধূমপানবিরোধী এই পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। আগামী বছরই তা আইনে পরিণত হতে পারে। সেটি হলে এখনকার শিশুরা ভবিষ্যতে আর ধূমপানের সুযোগ পাবে না।
নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক টুই’টে বলেছেন, ধূম’পানমুক্ত ভবিষ্যৎ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড।
ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনার অংশ হিসে’বে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করাসহ বেশ কিছু সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো।
কীভাবে হবে বাস্তবায়ন
বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের কম বয়সী সবার জন্য সিগা’রেট আইনত নি’ষিদ্ধ।
কিন্তু ২০২৭ সাল থেকে বয়সের এই সীমা আরও নামিয়ে আনা হবে।
তখন যাদের বয়স ১৪ বছর থাকবে, তারা আর কোনোদিনই সি’গারেট কেনার বৈধতা পাবে না।
শুধু তা-ই নয়, ধারাবাহিকভাবে কমিয়ে আনা হবে স্বীকৃত সিগারেট বিক্রেতার সংখ্যা এবং নিকোটিনের মাত্রা।
তামাকমুক্ত প্রজন্ম গড়ার এই আইনটি আগা’মী বছরের জুনে নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হবে।
২০২২ সালের শেষের দিকে এর বাস্তবায়ন শুরু করতে চায় দেশটির সরকার।