মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ!

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সংস্থাটির সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে।

শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।

ড. মোমেন বলেন, র‌্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষে’ধাজ্ঞা দুঃখ’জনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি নিজেও সারপ্রাইজ্ড।

এর আগে ‘গুরুতর মানবাধিকার ল’ঙ্ঘনের’ অভিযোগ তুলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষে’ধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এদের মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও রয়েছেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.