পিএসএলে ক্রিস গেইলকে দলে নিলো না কেউ

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর।
সে লক্ষ্যে রোববার হয়ে গেলো টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।
যেখান থেকে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দল ছয়টি।

কিন্তু কোনো দলই নেয়নি টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইলকে।
ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন দ্য ইউনিভার্স বস।
প্লাটিনাম ক্যাটাগরি থেকে ছয় দলের মধ্যে পাঁচটিই বেছে নিয়েছে বিদেশি খেলোয়াড়।
তবু জায়গা হয়নি গেইলের।

এবারের পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে দল পাওয়া ছয়জন হলেন ফাখর জামান (লাহোর কালান্দার্স), টিম ডেভিড (মুলতান সুলতানস), ক্রিস জর্ডান (করাচি কিংস), কলিন মুনরো (ইসলামাবাদ ইউনাইটেড), হযরতউল্লাহ জাজাই (পেশোয়াড় জালমি) ও জেসন রয় (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.