ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির ভয়ে কাঁপছে দেশ

ইন্দোনেশিয়ায় ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে।
স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে স্থানীয় সময় ১১ টা ২০ মিনিটে ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁ’পে ওঠে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার মাউমেরে থেকে ৯১ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩৯৮ কিলোমিটার দূরে বিমা এলাকায় অবস্থান করা এক ব্যক্তি বলেছেন, ভূমিকম্পের প্রায় ১১ মিনিট পরেও মেঝেতে শুয়ে থাকার সময় তারা কম্পন অনুভব করেছেন।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.