বান্দরবানে খালি নেই কোনো হোটেল-মোটেল-রিসোর্ট

টানা তিনদিনের ছুটিতে বান্দরবানে খালি নেই হোটেল-মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ। ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত এসব হোটেল-মোটেলের সবগুলো কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

মঙ্গলবার হোটেল-মোটেল ও রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পর্যটন নগরী বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। শীতে পর্যটকের সংখ্যা বাড়ে কয়েকগুণ।
এতে আবাসন সংকটে অনেকে রাস্তা ও গাড়িতে রাত যাপন করতে হয়।

মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
এতে খুশি আবাসিক হোটেলের এসব মালিক-কর্মচারীরাও।
করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, হোটেল রিভার ভিউ হোটেল প্লাজার প্রায় ৮৫ শতাংশ কক্ষ পরিপূর্ণ। বাকি কক্ষগুলোও অগ্রিম বুকিং নেওয়া হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.