পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত, কমেছে বাংলাদেশে: যুক্তরাষ্ট্র

বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস পরিস্থিতি নিয়ে প্রতি বছর ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম’ নামে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রায় তিন যুগ ধরে এই কাজ করে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ‘কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম-২০২০’।
এতে বলা হয়েছে, বাংলাদেশে ২০২০ সালে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে।
তবে একই সময়ে সন্ত্রাস-সম্পর্কিত তদন্ত ও গ্রেফতারের সংখ্যা বেড়েছে।
২০২০ সালে বাংলাদেশে তিনটি নির্দিষ্ট সন্ত্রাসী ঘটনা ঘটলেও তাতে কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর সন্ত্রাস পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে।
এতে দক্ষিণ এশিয়া সম্পর্কে বলা হয়েছে, ২০২০ সালে এ অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিবর্তনশীল মিশ্রণ দেখা গেছে।
বছরটিতে আফগানিস্তান ও পাকিস্তানে যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত ছিল, তেমনি ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পাশাপাশি মালদ্বীপ এবং বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিবর্তন দেখা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.