বিগ ব্যাশে গুরুত্বপূর্ণ ম্যাচে রেকর্ড গড়ে ম্যাচসেরা সাকিব

টুর্নামেন্টের ১৩ ম্যাচ চলে যাওয়ার পর যোগ দিলেন দলের সঙ্গে, খেলতে নেমে গেলেন গুরুত্বপূর্ণ ম্যাচে।
আর তাতেই বাজিমাত ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদের।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব।

রোববার সিডনি থান্ডারের জার্সি গায়ে প্রথমবারের মতো বিগ ব্যাশের মঞ্চে নেমেছিলেন ২৪ বছর বয়সী সাকিব।
প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে দলকে ৫৩ রানের বড় জয় এনে দিয়েছেন এ ডানহাতি পেসার।
মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট নিয়ে অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি।

ব্রিসবেনের গ্যাবায় ব্রিসবেন হিটের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করেছিল সিডনি থান্ডার।
জবাবে সাকিবের বোলিং তোপে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় ব্রিসবেন।
শেষপর্যন্ত ১৪৩ রানে গিয়ে অলআউট হয় তারা, সিডনি পায় ৫৩ রানের বড় জয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.