ডিভোর্স না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন নাসিরের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
এছাড়া নাসিরসহ তিনজনের জামিন আবেদন করেন।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৪ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন এবং তিনজনের জামিন মঞ্জুর করেন।
অপরদিকে, নাসির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদনটি নামঞ্জুর করেন।
মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।