ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল

আঙ্গুলের ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশের সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল।

ক্রিকেটে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে সোমবার নেটেব্যাটিং অনুশীলন শুরু করেছেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার তামিম।

আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তামিম।

নেটে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে।
ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হওয়ায় গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেন তামিম।
ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হতে পারে ভেবে ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

কিন্তু ইংল্যান্ডের স্ক্যান রিপোর্টে দেখা গেছে তামিমের আঙ্গুলের চিড় প্রায় সেরে গেছে এবং ডাক্তার তাকে এক মাসের জন্য পুনর্বাসনে পাঠান।
তবে তামিম নির্ধারিত সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেন।
কারণ তার সুস্থতা প্রত্যাশার চেয়ে দ্রুত ছিল।
তবে শুরুতে হালকা ব্যাটিং করতে হবে তাকে।
কাজের চাপ ধীরে ধীরে বাড়াবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.