চীনে ফের এক কোটি ৩০ লাখ মানুষ লকডাউনে

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের উত্তরাঞ্চলের শহর জিয়ানকে লকডাউন করা হয়েছে।
জানা গছে, শহরটিতে এক কোটি ৩০ লাখ মানুষের বসবাস।
দেশটিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এমন খবর বেশ উদ্বেগের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শহরের কর্মকর্তারা জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন।
বিশেষ ক্ষেত্র ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে শহরটির সব পরিবহন ব্যবস্থা।

লকডাউনের নিয়ম অনুযায়ী, দুইদিন পরপর একটি পরিবার থেকে একজন প্রয়োজনীয় কেনাকাটা করতে বাইরে বের হতে পারবেন।
ঘোষিত এ লকডাউন কবে নাগাদ শেষে হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি।

জিয়ানে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে এই সপ্তাহে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে।
জিয়ান হলো চীনের শানজি প্রদেশের রাজধানী।
অঞ্চলটি নানা করণে চীনাদের কাছে বিখ্যাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.