বড়দিনের আগে বিশ্বজুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে ভ্রমণ নিয়ে বিপত্তিতে পড়েছে লাখো মানুষ।
শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে কয়েক হাজার ফ্লাইট।

শুক্রবার সকালের মধ্যেই বিশ্বব্যাপী বাতিল হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট।
ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটে এমনটিই দেখা গেছে।
বড়দিন উদযাপনের এই সময়ে মানুষের জন্য এ এক বড় ধাক্কা, যার জন্য মূলত দায়ী অতি সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। খবর রয়টার্সের

পাশাপাশি ওমিক্রন ঠেকাতে অন্যান্য বিধিনিষেধও কঠোর হচ্ছে।
কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তদের ৭০ শতাংশের বেশি এখন ওমিক্রন রোগী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স ৯০টি ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে। একইদিনে দেশটির ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে অন্তত ১৫০টি ফ্লাইট, যেগুলো বিভিন্ন বিমানবন্দর থেকে শুক্রবার ছেড়ে যাওয়ার কথা ছিল।

শনিবার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তত থাকা আরও ৪৪টি ফ্লাইট বাতিল করেছে ইউনাইটেড এয়ারলাইন্স।

অস্ট্রেলিয়ায় মহামারি শুরুর পর থেকে সম্প্রতি করোনা সংক্রমণ সর্বোচ্চে পৌঁছায় বড় বড় শহর সিডনি এবং মেলবোর্নের বিমানবন্দরের কয়েকডজন ফ্লাইট বাতিল হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স বলছে, ফ্লাইট ক্রুদের করোন পজিটিভ হওয়া এবং সেলফ-আইসোলেশনে যাওয়ার কারণে ইতোমধ্যেই স্টাফের স্বল্পতা দেখা দিয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.