করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে আফ্রিকার আটটি দেশের ওপর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া।
বিশ্বজুড়ে দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।
এর মাঝে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলো।
এদিকে, ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন।
তিনি জানান, মালয়েশিয়ায় ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণকারীদের মধ্যে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০৬ জনের ওমিক্রন ধরা পড়ে।
স্থানীয়ভাবে সংক্রমণ ঘটেছে কি না তা জানতে জিনোম সিকোয়েন্স পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
এপর্যন্ত একজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, গোটা বিশ্বে যখন এটি ছড়িয়ে পড়েছে তখন আর আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রাখার কোনো কারণ নেই।