২০২২ অর্থবছরেই ভারতের ৪র্থ বৃহত্তম রপ্তানি অংশীদার বাংলাদেশ!

২০২২ অর্থবছরেই ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি অংশীদার হয়ে উঠতে পারে বাংলাদেশ।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পাওয়া তথ্যে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সেটি হলে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও চীনের পরেই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উচ্চারিত হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির হাত ধরে বৃহত্তম প্রতিবেশী দেশ থেকে আমদানি বাড়ায় এই মাইলফলক তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতে কোনো বছরের ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত এক অর্থবছর ধরা হয়।
২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ছিল ২০২০-২১ অর্থবছর।
সমাপ্তির বছর বিবেচনায় এটিকে অনেক ক্ষেত্রে ২০২১ অর্থবছরও বলা হয়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যের সূত্রে স্থানীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ অর্থবছরের প্রথম সাত মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে ৮১ শতাংশ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.