ইমামের বিরুদ্ধে উটেছে অভিযোগ, মসজিদ বন্ধ করে দিলো ফ্রান্স

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ, সহিংসতা এবং জিহাদ নিয়ে উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ ওঠেছে।
সেই প্রেক্ষিতে এবার মসজিদটি বন্ধ করে দিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরের শহর বিউভাইস। সেখানেই মসজিদটির অবস্থান।
সিদ্ধান্ত অনুযায়ী, ওইস অঞ্চলে অবস্থিত বিউভাইসের ওই মসজিদ আগামী ছয় মাস বন্ধ থাকবে।

স্থানীয় প্রশাসন বলছে, মসজিদের ইমামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ, সহিংসতা এবং জিহাদ নিয়ে উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ ওঠেছে।

এর আগে সম্প্রতি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছিলেন, ওই মসজিদের ইমাম খ্রিস্টান, সমকামী এবং ইহুদিদের লক্ষ্য করে বক্তৃতা দিয়েছেন। তাই দুই সপ্তাহ আগে মসজিদটি বন্ধের প্রক্রিয়া শুরুর তথ্য জানান তিনি।
ধর্মীয় স্থাপনায় এ ধরনের বক্তৃতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এই নেতা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.