যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগের উৎস জানতে চাইবে ঢাকা

নিরাপত্তা খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদানের ক্ষেত্রে লেহি আইন প্রয়োগের প্রস্তাবে সম্মতি জানাচ্ছে বাংলাদেশ।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এমন ইঙ্গিত দিয়েছেন।

গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এখানে চুক্তির বিষয় নেই, সম্মতি জানানোর বিষয় আছে।
আগামী শুক্রবারের মধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, বাংলাদেশ এই সম্মতি জানালে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের অনুদান দেওয়ার ক্ষেত্রে কারো ব্যাপারে আপত্তি থাকলে তা আগেই জানিয়ে দেবে। অন্যদিকে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য অভিযোগের সূত্র জানতে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাইবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, লেহি আইন প্রয়োগের সঙ্গে র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সরাসরি কোনো সম্পর্ক তাঁরা দেখছেন না।
লেহি আইনের বিষয়টি যুক্তরাষ্ট্র এ মাসের প্রথম দিকেই বাংলাদেশকে অবহিত করেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.