বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি জানান, তিনি বুঝতে পেরেছিলেন তালেবানের দ্রুত ক্ষমতা দখলের জন্য কেন আফগান জনগণ তাকে দোষারোপ করেছিল।
তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল।
দেশ ছেড়ে পালানোর পর বৃহস্পতিবার প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট।
বিবিসির সাময়িক ঘটনাবলীর বেতার অনুষ্ঠান ‘টুডে’র অতিথি সম্পাদক সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফ প্রধান জেনারেল নিক কার্টারের এক প্রশ্নের উত্তরে গানি বলেন, ১৫ আগস্ট সকালেও তিনি একবারের জন্যও ভাবেননি যে সেদিনই বিকালে তিনি দেশ ছেড়ে পালাবেন।
ভাবেননি সেটাই আফগান মাটিতে তার শেষ দিন।
বিমান আকাশে উড়ার পর তিনি অনুধাবন করেন, আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন।