কলকাতায় নামতে পারবে না যুক্তরাজ্য থেকে আসা বিমান

যুক্তরাজ্য থেকে আসা কোনো বিমান সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবতরণ করতে পারবে না।
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রোববার এ তথ্য জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

রোববার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে একাধিক বিধিনিষেধ কার্যকর হতে চলেছে। এখন থেকে বিদেশ থেকে বিমানে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে।
যুক্তরাজ্যসহ করোনার ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে।
মুম্বাই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন–সোমবার ও শুক্রবার।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে নামতে দেওয়া হবে না।’

অন্যান্য বিধিনিষেধগুলোর ব্যাপারে তিনি জানান, রাজ্যের শপিং মল ও মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি পাবে।
রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে।
তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.