শত শত মসজিদ ধ্বংস করেছে সৌদি

ইয়েমেনে সৌদির হামলায় শত শত মসজিদ ধ্বংস হয়েছে।
এমনই বলে দাবি করেছে ইয়েমেনের ওয়াকফ সংস্থা।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মধ্য দিয়ে ইয়েমেনের জনগণের প্রতি সৌদি জোটের প্রচণ্ড ঘৃণার বিষয়টি পরিষ্কার হয়।

এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইয়েমেনের ওয়াকফ সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় ইয়েমেনে আরও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর মধ্যে গত রবিবার সানা প্রদেশের মা’ইন এলাকায় সৌদি জোটের বিমান হামলায় তিনজন নিহত হন।
এছাড়া, দক্ষিণ মধ্যাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের বিহান এলাকার একটি গ্যাস স্টেশনে সৌদি জোটের বিমান হামলায় বাকি দুজন নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.