কানাডার বিভিন্ন প্রভিন্সে আবারও লকডাউন

কানাডায় ফের কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বৃদ্ধি পেয়েছে তীব্র ভাবে।
যা কানাডাকে শঙ্কিত করে তুলছে।
সেজন্য বিভিন্ন প্রভিন্সে আবারো লকডাউন দেওয়া হয়েছে।
বুধবার থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং বারগুলিতে ইনডোর ডাইনিং, জিম, অ-জরুরি চিকিৎসা জন্য হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।

অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিদিন কয়েক হাজার করে আক্রান্ত হচ্ছে। আবারও হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে।
ফলে নতুন নিষেধাজ্ঞা এবং বিধি নিষেধ দিতে হচ্ছে।
তাই সামাজিক জমায়েতের সীমা কমিয়ে পাঁচজনে নামিয়ে আনা হয়েছে।

কানাডার ছয় প্রদেশে গত বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন।
অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে গত ২ জানুয়ারি বিশ্বব্যাপী প্রায় সাড়ে পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
এই অবস্থায় কানাডিয়ানদের বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করার জন্য নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
অটোয়া প্রশাসন দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছে।
উচ্চ মাত্রায় সংক্রমণ করোনার নতুন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট করে বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা না।
ভ্রমণ সংশ্লিষ্ট সংক্রমণ ঠেকাতে মন্ত্রী ডুকলোস আরও বলেন, ফেডারেল সরকার ভ্রমণ নির্দেশিকা পরিবর্তনের কথা ভাবছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.