চুল বিক্রি করে বছরে মন্দিরে ২০০ কোটি আয়!

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত বেঙ্কেটেশ্বর মন্দির যেটি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে খ্যাত।
প্রচুর ভক্ত এবং অনুসারীরা ভিড় জমান এই মন্দিরে।
তবে, অবাক করার মতো বিষয় হলো, মন্দিরটির বার্ষিক আয়ের উৎস হলো ভক্তদের মাথার চুল।
যার ১০ ভাগের এক ভাগই আসে ভক্তদের দান করা চুল থেকে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে এই মন্দিরে।
প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই মন্দিরে দৈনিক প্রায় ৭৫ হাজার ভক্তের আগমন ঘটে।
মন্দিরটিতে অনেক ভক্তরা বিভিন্ন মানত নিয়ে আসেন।
তাদের অগাধ বিশ্বাস- ‘অর্থ কিংবা পরিবারের মঙ্গল কামনায় তাদের এই চুল দান এক ধরণের ত্যাগ স্বীকার করা।’

কিন্তু ভক্তদের চুল বিক্রি করে চলছে লাখ লাখ টাকার ব্যবসা।
এই চুলগুলো বিক্রি করে মন্দিরগুলো আয় করছে বছরে ২০০ কোটি টাকা। বেঙ্কেটেশ্বর মন্দিরসহ ভারতের আরও কয়েকটি মন্দির এই একই কাজটিকে আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে।
ভারতের মন্দিরগুলো বছরে চুল বিক্রি থেকে ১০০ মিলিয়নের বেশি টাকা সংগ্রহ করে থাকে।
২০১৯ সালে অনলাইন নিলামে এক মন্দির কর্তৃপক্ষ ১৫৭ টন চুল বিক্রি করে, যা থেকে আয়ের পরিমাণ ছিল ১৬ লাখ ডলারেরও বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.