চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে রাশিয়া।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। আলোচনার আগে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ এ মন্তব্য করেন।
এদিকে আলোচনার কোনো অগ্রগতি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন।
অন্যদিকে মস্কো-ওয়াশিংটনের বৈঠকের আগে প্রতিবাদে নেমেছে ইউক্রেনবাসী।
ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে উত্তেজনা চরমে।
সেনাবাহিনী ফিরিয়ে নিতে পশ্চিমাদেশগুলোর পক্ষ থেকে রাশিয়ার ওপর চাপ বাড়ছে। ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন-মস্কো।
সপ্তাহব্যাপী কূটনৈতিক আলোচনায় ন্যাটো ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো–অপারেশন ইন ইউরোপের সঙ্গে বৈঠক করবে রাশিয়া।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান।
রাশিয়ার পক্ষ থেকে থাকছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ।