বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ‘কেলেংকারি’ ফাঁস

ব্রিটেনে গত বছর তখন দেশজুড়ে চলছিল জাতীয় লকডাউন। সে সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর গার্ডেনে ‘ব্রিং ইউর ওউন বুজ’ বা ‘আপনার নিজের মদ আনুন’ পার্টিতে তার কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়।
সেই পার্টিতে উপস্থিত ছিলেন স্বয়ং বরিস জনসন ও তার স্ত্রী।

সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে এই তথ্য জানা গেছে।
বৃটিশ আইটিভি নিউজ এই মেইল প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিতে অন্তত ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তবে সে দিন প্রায় ৪০ জন অংশ নেন।
যাদের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি সিমন্ডসও উপস্থিত ছিলেন।
২০২০ সালের ২০ মে আয়োজন করা হয় ওই পার্টির।
সে সময় দেশটিতে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করা নিষিদ্ধ ছিল।

আইটিভির খবর, দেশটির প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস ডাউনিং স্ট্রিটের ওই পার্টিতে অংশ নিতে ১০০ এর বেশি জনকে মেইল করেন। এসবের মধ্যে রয়েছেন বরিসের উপদেষ্টা, বক্তৃতা লেখক এবং দরজার স্টাফ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.