কাজাখস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আলী খান স্মাইলভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।
মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে তাকে অনুমোদন দিয়ে ভোটাভুটি হয়েছে।
গেল সপ্তাহে বরখাস্ত হওয়া মন্ত্রিসভার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আলী খান।
এদিকে গত এক সপ্তাহের বিক্ষোভে মধ্য-এশিয়ার দেশটিতে প্রায় ১০ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।
এদিকে সহিংস বিক্ষোভকে অভ্যুত্থান চেষ্টা বলে আখ্যায়িত করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।
তিনি বলেন, একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
কাজাখস্তানের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তিনি আরও বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।