দিল্লিতে সব বেসরকারি অফিস বন্ধ

বিশ্বে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
এ পরিস্থিতিতে সামগ্রিক লকডাউনের পথে না গিয়েও ক্রমশ কড়াকড়ির পথে হাঁটছে দিল্লি।

জানা গেছে- হোটেল, রেস্তোরাঁ, পানশালায় বসে ভোজন বন্ধ করার পর এবার দিল্লিতে বন্ধ হতে চলেছে সমস্ত বেসরকারি কার্যালয়।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে বসেই সারবেন অফিসের কাজ।
সে অনুসারে জারি করা হয়েছে নতুন নির্দেশনা।

জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাকে অবশ্য ছাড় দিয়েছে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)।

ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় গতকাল সোমবার থেকে বন্ধ হয়েছে দিল্লির রেস্তোরাঁ, হোটেলে বসে খাওয়াদাওয়া।
বলা হয়েছে, খাবার কিনে তা বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে।
তবে, বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.