মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সরকার কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করবে।
এ ক্ষেত্রে তারা আরও ৫০ কোটি কিট ক্রয় করবে।
এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে মোট একশ’ কোটিতে দাঁড়াবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এ দিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত থাকায় বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।