অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও ৫ নতুন অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন আরও পাঁচটি অভিযোগ গঠন করেছে দেশটির সামরিক জান্তা সরকার।
এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন একটি হেলিকপ্টার কেনার ক্ষেত্রে সম্পৃক্ততার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে আটক হন সু চি।
এর আগেই তার বিরুদ্ধে আরও পাঁচ দুর্নীতির অভিযোগে বিচার চলছে।
এগুলোতে তিনি অভিযুক্ত হলে এক একটিতে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা গুণতে হবে।

সু চিকে এর আগে বেশ কিছু অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখা এবং করোনা নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.