জাপানে সুনামির আঘাত

টোঙ্গার পর এবার জাপানেও আঘাত হেনেছে সুনামি।
টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের কারণে এ ঘটনা ঘটলো।

স্থানীয় সময় রোববার ভোরে জাপানের উপকূলে এ সুনামি আঘাত হানে।

সুনামির বিষয়ে আগেই সতর্কতা জারি করে বলা হয়েছিলো- তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসে আমামি এবং টোকারা দ্বীপপুঞ্জের উপকূল প্লাবিত হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রও এক সতর্ক বার্তায় বলেছে, তীব্র স্রোত ও ঢেউয়ে দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে।

এর আগে শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে টোঙ্গায় সুনামি আঘাত হানে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্নুৎপাত শুরু হয়।
অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.