ব্রিটেনে থাকা অবস্থায় পুলিশি নিরাপত্তার জন্য অর্থ দিতে চান প্রিন্স হ্যারি।
তবে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর প্রিন্স হ্যারির সেই আবদার নাকচ করে দিয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত পাল্টে পুলিশি সুরক্ষার জন্য তাকে অর্থ প্রদানের অনুমতি দিতে বিচার বিভাগীয় পর্যালোচনা চেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিন্স হ্যারির দাবি, বিদেশে (যুক্তরাষ্ট্রের বাইরে) তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের পর্যাপ্ত ক্ষমতা নেই।
প্রসঙ্গত, ২০২০ সালে রাজকীয় খেতাব বাদ দেওয়ার পর তিনি পুলিশি নিরাপত্তা হারিয়েছেন।
প্রিন্স হ্যারি বলছেন, পরিবারের সঙ্গে তার জন্মভূমিতে যেতে চান।
তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
গত বছরের জুলাই মাসে লন্ডনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি।
ওই সময় একটি দাতব্য অনুষ্ঠান থেকে ফেরার সময় তার গাড়িটি ফটোগ্রাফারদের দ্বারা তাড়া করার ঘটনা ঘটেছিল।