প্রিন্স হ্যারিকে নিরাপত্তা দিতে পুলিশের অস্বীকৃতি

নিজ দেশে নিরাপত্তা চেয়ে যুক্তরাজ্যের একটি আদালতে আপিল করেছেন প্রিন্স হ্যারি।
ব্রিটিশ সরকার তাকে পুলিশি নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন হ্যারি ও মেগান মার্কেল।
এমন পরিস্থিতিতে এই দম্পতির জন্য নিজ দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে বলে রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে।

২০২০ সালে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজদায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান।
সেখানে নতুন জীবন শুরু করেছেন এই দম্পতি।

যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব নিরাপত্তা টিমও রয়েছে।
তবে তারা হ্যারি ও মেগান দম্পতিকে ব্রিটেন সফরে প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন প্রিন্স হ্যারির আইনি প্রতিনিধিরা।

ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর প্রিন্স হ্যারি নিজ দেশে নিরাপত্তা চেয়ে যুক্তরাজ্যের একটি আদালতে আপিল করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.