ত্রিপুরায় রাত্রিকালীন কারফিউ

২১ জানুয়ারি থেকে ভারতের ত্রিপুরায় রাত্রিকালীন কারফিউ রাত ৯টার পরিবর্তে ৮টা থেকে কার্যকর করা হবে।
এ বিষয়ে বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে।

 

মঙ্গলবার ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়েই রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, বর্তমানে ত্রিপুরা রাজ্যের কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতি উত্তরণে রাজ্য সরকার গত ১০ জানুয়ারি রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।
বিধিনিষেধ অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত রাত ৯টা থেকে যে কারফিউর কথা বলা হয়েছিল তাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এখন।
পরিস্থিতির কথা মাথায় রেখে কারফিউ রাত ৯টার পরিবর্তে ৮টা থেকে শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.