২৫ জানুয়ারি থেকে ঢাকা-শারজাহ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট

আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীদের সুবিধার্থে ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
আজ বিকেল ৩টা থেকে এই রুটের টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত সোয়া ২টায়।
ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ, শুক্র ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় এবং চট্টগ্রাম থেকে সকাল পৌনে ১২টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.