ঢাকা থেকে শুক্রবার বিদায় নিচ্ছেন মিলার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর শুক্রবার ঢাকা থেকে বিদায় নিচ্ছেন আর্ল রবার্ট মিলার।

আর্ল রবার্ট মিলার ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।

রাষ্ট্রদূত মিলার বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন।
এসব বৈঠকে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি।
বিদায়ী কূটনীতিকরা সাধারণত বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান।
তবে করোনা পরিস্থিতির জন্য এখন ঢাকার বিদায়ী কূটনীতিকরা তাদের সাক্ষাৎ পাচ্ছেন না।
বিদায়ী রাষ্ট্রদূত মিলারও তাদের সাক্ষাৎ পাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.