কুয়াকাটা সৈকতে পুলিশ তৎপর থাকলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ পর্যটকরা

সারাদেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় ইতোমধ্যে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। যেকোনো সময় বন্ধ হতে পারে বিনোদন কেন্দ্রগুলো।
এমন সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে আগমন ঘটছে হাজারো পর্যটকের।

শুক্রবার সৈকত ঘুরে দেখা যায়, কুয়াকাটায় আগত পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ মাইকিং করছে, সঙ্গে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে তৎপর হচ্ছে।

আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতেছেন। বাড়তি পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আবার অনেকেই সকালে এসে বিকেলে চলে যাচ্ছেন।
তবে এ সকল পর্যটকদের কেউ কেউ মাস্ক পরিধান করলেও অনেককেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.