ফের মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা।
নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের হিজাব পরা নিষিদ্ধ করা হচ্ছে।
এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সিনেট (উচ্চ কক্ষ) মঙ্গলবার একটি প্রস্তাবিত আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন।
ওই আইনে বলা হয়েছে, ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ইভেন্ট এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘স্পষ্ট ধর্মীয় প্রতীক পরিধান করা নিষিদ্ধ’।
সিনেটররা স্পষ্টভাবে বলেছেন, এই সংশোধনীর লক্ষ্য ‘ক্রীড়া প্রতিযোগিতায় বোরখা পরা’ নিষিদ্ধ করা।