‘মহামারির শেষ দেখতে যাচ্ছে ইউরোপ’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় পরিচালক হ্যানস ক্লুজ বলেছেন, করোনা মহামারিকে নতুন স্তরে নিয়ে গেছে অতিসংক্রামক ওমিক্রন ধরন।
আর ইউরোপেই এই মহামারির ইতি ঘটতে পারে।

রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমনটি হতে পারে যে এই অঞ্চলে মহামারি এক ধরনের শেষ স্তরে ধাবিত হচ্ছে।
আর মার্চের মধ্যে ৬০ শতাংশ ইউরোপীয় ওমিক্রনে সংক্রমিত হতে পারেন।

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া বর্তমান প্রাদুর্ভাব যখন কমতে শুরু করবে, তখন হাতে গোনা কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যে বৈশ্বিক রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
টিকা কিংবা সংক্রমণের কারণে লোকজনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে।
এমনকি মৌসুমি সংক্রমণও কমতে থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.