আরও ধনী হতে চলেছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী স্পেসএস্কের সিইও ইলন মাস্ক।
তার সম্পত্তির বড় অংশই শেয়ারবাজার থেকে আসে।
এ বছর এই মার্কেটের ওপর ভিত্তি করে আরও ধনী হয়ে উঠতে পারেন পারেন মাস্ক।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে ২০২২ সালের শুরুটা মাস্কের জন্য কঠিন হলেও খুব বেশি উদ্বিগ্ন নন।
তার মালিকানাধীন টেসলা শেয়ারবাজারে চলতি বছর প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ তিন হাজার কোটি ডলার হারিয়েছে।
গত সোমবার পর্যন্ত পুঁজিবাজারে টেসলা ১২ শতাংশ দর হারিয়েছে।

জানুয়ারিতে এই অবস্থা হলেও বছরের পরবর্তী মাসগুলো মাস্কের জন্য সবচেয়ে বেশি লাভজনক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মদতে, টেসলা এ বছর ভালো আর্থিক ফল পাবে শেয়ারবাজারে লেনদেন করে। ধারণা করা হচ্ছে চলতি বছর শেয়ারবাজারে ফুলেফেঁপে উঠবে টেসলার লেনদেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.