‘ফেব্রুয়ারিতেই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া’

রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসেই ইউক্রেন আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে বৃহস্পতিবার এ সতর্কবার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এদিন ক্রেমলিনের পক্ষ থেকেও উত্তেজনা কমার বিষয়ে খুব একটা আশার কথা শোনা যায়নি।
রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রধান দাবি প্রত্যাখ্যান করায় আশাবাদী হওয়ার সুযোগ কমে এসেছে।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জানালেন, আগামী মাসেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে।

হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানান, বাইডেন বলেছেন, ফেব্রুয়ারি মাসেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর বড় আশঙ্কা রয়েছে।
আমরা কয়েক মাস ধরে এ নিয়ে সতর্ক করে আসছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.