রাশিয়াকে কড়া হুঁশিয়ারি জো বাইডেনের 

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে বাজছে যুদ্ধের দামামা।
যে কোনো মুহুর্তে বেধে যেতে পারে যুদ্ধ।

এর মধ্যে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার বাইডেন বলেন, ইউক্রেনে মস্কো হামলা চালালে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে ‘দ্রুত ও গুরুতর পরিণতি’ ভোগ করবে।
এ সময় বাইডেন কূটনীতির পথ খোলা রেখে সংলাপের সম্ভাবনার কথা জানান।

হোয়াইট হাউসে প্রকাশিত বাইডেনের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া যদি সংলাপের মাধ্যমে আমাদের নিজ নিজ নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় আন্তরিক হয়, তাহলে যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র এবং অংশীদাররা ভালো বিশ্বাসের সঙ্গে জড়িত থাকবে।’

মার্কিন এই প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাশিয়া যদি কূটনীতি থেকে সরে যাওয়া বেছে নেয় এবং ইউক্রেনকে আক্রমণ করে তাহলে রাশিয়া এর দায় বহন করবে।
দেশটি দ্রুত এবং গুরুতর পরিণতির মুখোমুখি হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.