আরো বাংলাদেশির ওপর চলছে নিষেধাজ্ঞার তৎপরতা

বাংলাদেশের আরো কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের ভেতরে ও বাইরে জোরালো তৎপরতা (লবিং) চলছে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধিসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি গ্রেগরি মিকস গত সোমবার রাতে নিউ ইয়র্কের কুইন্সে এক আলোচনায় এ তথ্য জানান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে চমত্কার উল্লেখ করে বক্তৃতায় এই কংগ্রেসম্যান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.