নিউইয়র্ক থেকে ইউরোপের বিমান ভাড়া ১০৯ ডলার!

নিউইয়র্ক থেকে ইউরোপের ১০টি শহরে যাওয়া যাবে মাত্র ১০৯ ডলারে।
বিমান যাত্রায় এমনই সস্তা অফারের ঘোষণা দিয়েছে আইসল্যান্ডভিত্তিক বাজেট এয়ারলাইন্স প্লে এয়ার।

এ অফারের আওতায় নিউইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইসল্যান্ডের রিকজাভিক, ইংল্যান্ডের লন্ডন, আয়ারল্যান্ডের ডাবলিন, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, স্টুটগার্ট, ডেনমার্কের কোপেনহেগেন, বেলজিয়ামের ব্রাসেলস, নরওয়ের ট্রনহেম ও সুইডেনের গোথেনবার্গে যেতে পারবেন যাত্রীরা।

অফারটি পেতে টিকিট কিনতে হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে।
ওয়ানওয়ে ট্রিপের জন্য সিটভাড়া ১০৯ ডলার দিতে হলেও অফারের সুবিধা পেতে যাত্রীদের কিনতে হবে রাউন্ড ট্রিপের টিকিট।
এই অফারে আগামি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

স্টুয়ার্ট বিমানবন্দরটিতে সবশেষ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে ২০১৯ সালে।
আগামি জুন মাসের ৯ তারিখে প্লে এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে ফের চালু হচ্ছে বিমানবন্দরটির আন্তর্জাতিক রুটে যাত্রা। এখান থেকে ইউরোপের ২২টি শহরে ফ্লাইট পরিচালনা করবে প্লে এয়ার।

আইসল্যান্ড ভিত্তিক প্লে এয়ারলাইন্সের যাত্রা শুরু হয় ২০১৯ সালে।
একই বছরে দেউলিয়া হয়ে যাওয়া ও এয়ারের দুই প্রাক্তন নির্বাহী এর উদ্যোক্তা।
প্লে এয়ারের মোটো হচ্ছে ‘পে লেস, প্লে মোর’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.