কোন প্রেক্ষাপটে র্যাব এবং এর সাত সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করল, তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।
বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি আইনগতভাবে মোকাবেলা করার চিন্তা-ভাবনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
এবার দেশের স্বার্থে লবিস্ট ফার্ম নিয়োগের কথাও ভাবা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।
এ বিষয়ে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, যেভাবে সম্পৃক্ত আছে এবং যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা আর বাড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।